BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • শনিবার রাতে বিপুল পরিমাণে যাত্রীরা রেলস্টেশনে জড়ো হয়েছেন যাদের মধ্যে একটা বড় অংশরই গন্থব্য ছিল কুম্ভমেলা।

    'আমি চিৎকার করে অপেক্ষা করতে বলেছিলাম, কেউ শোনেনি'- দিল্লি স্টেশনে প্রত্যক্ষদর্শীর বর্ণনা

    ভারতের নিউ দিল্লি রেল স্টেশনে শনিবার পদপিষ্টের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যুর হয়েছে, আহত হয়েছেন অনেকে। এই ঘটনায় নিহত ১৮ জনের যে তালিকা প্রকাশ করেছে প্রশাসন, সেখানে চারজন শিশু এবং ১০ জন নারী রয়েছেন। সেখানকার পরিস্থিতি বর্ণনা করেছেন প্রত্যক্ষদর্শীরা:

  • সিএনজিচালিত অটোরিকশা

    সিএনজি অটোরিকশা চালকদের অবরোধের মুখে জরিমানার নির্দেশনা বাতিল

    গ্যাস বা পেট্রলচালিত অটোরিকশা মিটারে না চললে চালকের জরিমানা করতে বিআরটিএ জারি করা নির্দেশনা বাতিলের দাবিতে রোববার সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি চালকরা। তাদের বিক্ষোভের মুখে বিআরটিএ তাদের সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে।

  • শিশুকে চকলেট দিচ্ছেন একজন

    অপ্রাপ্তবয়স্কদের সাথে প্রেমের সম্পর্ক স্থাপনে কী ধরনের আইনি বাধা আছে?

    "যদি মেয়েটি কোনো ধরনের সম্মতিও দেয়, সেই সম্মতি কোনো কাজে লাগে না। সে ১১ বছরের বাচ্চা, তার এখানে সম্মতি দেওয়ার কোনো ক্যাপাসিটি-ই নাই..."

  • ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান

    ট্রাম্প কেন সৌদি আরবে পুতিনের সাথে দেখা করার কথা বললেন?

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করতে পারেন তিনি। এরপর অনেকের মনেই প্রশ্ন এসেছে, যে তিনি কেন এমন একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের সম্ভাব্য স্থান হিসেবে উপসাগরীয় দেশটিকে বেছে নিলেন।

  • তারেক রহমান ও শফিকুর রহমান

    বিএনপি ও জামায়াতের মধ্যে বিবাদ বাড়ছে যেসব ইস্যুতে

    গত বছর অগাস্টে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন দাবি করলেও জামায়াত সবসময়ই 'আগে সংস্কার ও পরে নির্বাচন'- এই নীতির পক্ষে অবস্থান প্রকাশ করে আসছে। এ নিয়ে দল দুটির মধ্যে তখনই দূরত্বের সূত্রপাত হয়।

  • রোববারের পত্রিকা

    'দেশ ছাড়ছে জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা'

    ঢাকা থেকে রোববার প্রকাশিত দৈনিকে কারাগার থেকে মুক্ত সন্ত্রাসীদের দেশ ছাড়ার হিড়িক, ছাত্রদের নয়া রাজনৈতিক দল গঠন ও নেতৃত্বে কারা আসছেন, কিশোর গ্যাংয়ের দাপট বাড়ার কারণ, অভ্যুত্থানের শক্তি অটুট রাখার তাগিদ ইউনূসের, ভূমিসেবায় ভোগান্তি চরমে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারছে না পাঁচ সংস্কার কমিশন— এসব খবর গুরুত্ব পেয়েছে।

  • রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    সংস্কারের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে তৈরি হবে 'জুলাই চার্টার'

    বৈঠকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “প্রথম ছয় মাসে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। প্রথম ইনিংস সফল হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।”

  • ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে।

    তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস, ছাড়া পেল ৩৬৯ ফিলিস্তিনিও

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, শনিবার মুক্তি পাওয়া তিনজন বন্দি ইতোমধ্যে ইসরায়েলে পৌঁছেছে। ওই তিনজন জিম্মি মুক্তি পাওয়ার পর তাদের বহনকারী রেডক্রসের গাড়ি গাজার খান ইউনিস ছেড়ে যায়।

  • সংস্কার প্রশ্নে চার্টারতৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সূচনা বৈঠক শনিবার বিকেলে

    ঐকমত্য কমিশনের যাত্রা শুরু, কী অবস্থান নিচ্ছে বিএনপি ও অন্যান্য দল

    সংস্কার প্রশ্নে চার্টার বা সনদ তৈরির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সূচনা বৈঠকে আজ বিএনপি, গণতন্ত্র মঞ্চ ও জামায়াতে ইসলামীসহ বর্তমানে সক্রিয় সব দল ও জোটের নেতারা অংশ নিচ্ছেন। যদিও এই বৈঠককে জাতীয় ঐকমত্য কমিশনের কাজ শুরুর আনুষ্ঠানিকতা বলা হচ্ছে, কিন্তু এই বৈঠকেও নির্বাচন এবং এর রোডম্যাপের তাগিদ আসতে পারে। বিএনপিসহ বিভিন্ন দলের পক্ষ থেকে।

নির্বাচিত খবর

বাংলাদেশ

ভারত

বিশ্ব

স্বাস্থ্য

ভিডিও

অন্যান্য খবর

সর্বাধিক পঠিত

অন্যান্য ভাষায় সংবাদ দেখুন